পাপারাজ্জিদের অনধিকারচর্চায় কাজলের ট্রোল, সমর্থনে মিনি মাথুরের ক্ষোভ

 

বলিউড তারকা কাজল সম্প্রতি তার নতুন সিরিজ ‘ট্রায়াল’-এর প্রচারণার জন্য কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ট্রোলের মুখে পড়েছেন। এ ঘটনায় পাপারাজ্জিদের অনধিকারচর্চার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিরা বিভিন্ন কোণ থেকে অতিরিক্ত জুম করে কাজলের ছবি তুলেছেন, যাতে তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কটাক্ষ শুরু হয়। কেউ মন্তব্য করেছেন, ‘কাজল মোটা হয়ে গেছেন’, আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিনি মাথুর বলেন, “খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কাজলের ছবি তোলা হয়েছে। তার শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক নয়। এর ফলেই তাকে ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে।”

তবে সমালোচনা উপেক্ষা করে নিজের কাজে মন দিয়েছেন কাজল। ‘ট্রায়াল’ সিরিজে নয়নিকা সেনগুপ্ত চরিত্রে অভিনয় ও প্রচারণায় ব্যস্ত তিনি। নিন্দুকদের মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের গতিতে এগিয়ে চলেছেন এই বলিউড তারকা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi