আমির খানের নতুন ঠিকানা বান্দ্রায়, শাহরুখ খানের প্রতিবেশী হলেন মিস্টার পারফেকশনিস্ট

 বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান নতুন ঠিকানায় পাড়ি দিয়েছেন। এবার তিনি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিবেশী। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের বিলাসবহুল উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। তার নতুন ঠিকানা থেকে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’-এর দূরত্ব মাত্র ৭০০ মিটার।

জানা গেছে, শাহরুখ খানও ‘মান্নাত’-এর রক্ষণাবেক্ষণের জন্য এই এলাকায় আরেকটি বাড়ি নিয়েছেন। এর মধ্য দিয়ে আমির শাহরুখের প্রতিবেশী হলেন। শুধু শাহরুখ নন, এই এলাকায় আরও অনেক বলিউড তারকা বসবাস করছেন।

আমিরের ভাড়া নেওয়া ফ্ল্যাটগুলোর মাসিক ভাড়া প্রায় ২৪.৫ লাখ টাকা। প্রতি বর্গফুটের দাম এক লাখ টাকারও বেশি। পাঁচ বছরের জন্য এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান, যার চুক্তির মেয়াদ ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত।

আমিরের এই হঠাৎ ফ্ল্যাট ভাড়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। বর্তমানে তিনি যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে ১২টি অ্যাপার্টমেন্টের পুনর্নির্মাণের কাজ চলছে। এই কাজ শেষ হলে বর্তমান ফ্ল্যাটগুলো দ্বিগুণ আকারে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে। এ কারণেই আমির খান নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi