প্রাক্তনের জন্মদিনে ‘মুড’ ঠিক হলো সালমানের

 প্রাক্তনের জন্মদিনে ‘মুড’ ঠিক হলো সালমানের

ক সময় বলিউডে আলোচিত জুটি ছিলেন সালমান খান ও সংগীতা বিজলানি। তাদের প্রেম ও বিচ্ছেদের কথা কারও অজানা নয়। তবে সেই প্রেমের সম্পর্ক আজও বন্ধুত্বের জায়গায় টিকে আছে, যার প্রমাণ মিলল সংগীতার জন্মদিনের পার্টিতে। বিশেষ এই দিন উদযাপন করতে সংগীতার জন্মদিনের পার্টিতে হাজির হন বলিউডের ভাইজান সালমান খান। কড়া নিরাপত্তার মধ্যে পৌঁছান তিনি। এদিন তার পরনে ছিল কালো টি-শার্ট ও ডেনিম। তবে ক্যামেরার সামনে তার মুখে ছিল গাম্ভীর্য, চোখে-মুখে ফুটে উঠেছিল খানিকটা রাগী ভাব। কিন্তু সেই ভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, লিফটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক খুদে অনুরাগীর উপস্থিতি মুহূর্তেই সালমানের মুড বদলে দেয়। শিশুটিকে দেখে হাসি ফুটে ওঠে সালমানের মুখে, এমনকি তার সঙ্গে ছবিও তোলেন তিনি। সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে, সংগীতা বিজলানির জন্মদিনের পার্টিতে সালমানের সঙ্গে তোলা মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা অর্জুন বিজলানি। একটি পুরোনো ভাইরাল ভিডিওতে দেখা যায়, নীল রঙের পোশাকে সংগীতা বিজলানিকে জড়িয়ে ধরেন সালমান এবং তার কপালে চুমু দেন। উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে সালমান খান ও সংগীতা বিজলানির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের প্রথম দেখা হয়, যা থেকে সম্পর্কের সূত্রপাত। দীর্ঘদিন ধরে তারা সম্পর্কে ছিলেন এবং বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। পরে ১৯৯৬ সালে সংগীতা বিয়ে করেন, তবে সেই বিয়েও টেকেনি। যদিও সালমানের সঙ্গে তার প্রেম সম্পর্কে পরিণতি না পেলেও, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আজও অটুট রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi