ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক অ্যাকাউন্টে প্রায়ই একটি শিশুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, ওই শিশুটি নাকি তানজিন তিশার সন্তান। এই গুজব নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার (৪ জুন) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনেতা জায়েদ খানের একটি টকশোতে অতিথি হিসেবে হাজির হন তিশা। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? জবাবে তিনি বলেন, “আমি মা হবো। এর মধ্যে আমি বিয়ে করবো এবং মা হবো।” তিনি আরও বলেন, “প্রফেশনাল লাইফের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। এটি এড়িয়ে যাওয়া বা লুকানোর কিছু নেই।” এরপর তিশাকে তার সম্পর্কে ছড়ানো গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, “অনেক গুজব শুনেছি। এর মধ্যে একটি হলো—আমার নাকি দুটো বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের খোঁজ চলছে! আরেকটি গুজব হলো, আমার একটি বাচ্চা আছে, যাকে আমি তার দাদির কাছে লুকিয়ে রেখেছি।” তিনি স্পষ্ট করে বলেন, “এই বাচ্চাটি আমার বোনের। এসব গুজব শুনে আমরা পরিবারের সবাই মিলে হেসেছি।” তবে এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শিশুটিকে নিয়ে নানা গুজব আরও জোরালো হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে তানজিন তিশা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবিকে আমার লুকানো সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জন করছে, তাদের বলছি—আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব। আর যদি পৌঁছাতে না পারিস, তাহলে নিজ গালে নিজে জুতা মার তালে তালে।” তিশার এই পোস্টে ভক্তদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ লিখেছেন, তিনি এখনও বিয়ে করেননি, তাহলে সন্তান হবে কীভাবে? আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। এই গুজব নিয়ে তানজিন তিশার এমন কড়া জবাব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেবেন তানজিন তিশা
Written by DhakaGate Desk July 05, 2025 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment