বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কারণে এই মামলায় তাঁর নাম জড়িয়েছে। জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি, কিন্তু বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে জানিয়েছে, জ্যাকুলিন সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির উপহার গ্রহণ করেছেন। এছাড়াও, তাঁর ভাই ও বোনের নামে থাকা দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার এবং ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলীয় ডলার স্থানান্তরের জন্য তিনি অনুরোধ করেছিলেন। জ্যাকুলিন বারবার দাবি করেছেন, সুকেশের দেওয়া উপহারের অর্থের উৎস সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে ইডির অভিযোগ, জ্যাকুলিন জেরার সময় সত্য গোপন করেছেন এবং সুকেশের অপরাধের অর্থ জেনেবুঝেই ব্যবহার করেছেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজের ফোন থেকে সব তথ্য মুছে ফেলেছিলেন বলেও অভিযোগ উঠেছে। অভিনেত্রী দাবি করেছেন, সুকেশ তাঁকে ফাঁসিয়েছেন। তবে এই দাবির সমর্থনে কোনো তথ্য-প্রমাণ তিনি দিতে পারেননি। মামলাটি এখনো তদন্তাধীন, এবং জ্যাকুলিনের আইনি লড়াই চলমান রয়েছে।২০০ কোটি রুপির প্রতারণা মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের জামিন খারিজ
Written by DhakaGate Desk July 04, 2025 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment